Thursday, June 25, 2026

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির অধীনে কলেজগুলিতে ভর্তিতে নয়া নিয়ম UGC-র

Date:

Share post:

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্থ কলেজগুলিতে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। জারি করল নতুন নির্দেশিকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ড পরীক্ষার রেজাল্টের আর কোনও গুরুত্ব থাকছে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির অধীনে থাকা কলেজগুলিতে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ভর্তির জন্য এবার থেকে আবশ্যিক হল কমন টেস্ট। একটাই পরীক্ষার মাধ্যমে হবে ভর্তি, পৃথকভাবে আর কোনও প্রবেশিকা পরীক্ষা নিতে পারবে না কোনও বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্ত কলেজগুলিতে ভর্তির জন্য এই কমন পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে। রাজ্যের বা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিও এই পরীক্ষা পদ্ধতি গ্রহণ করতে পারে। ইতিমধ্যেই দেশের বহু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছে।

আরও পড়ুন-দিল্লির তিনটি কর্পোরেশনকে একত্রিত করার বিল অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৩ টি ভাষায় পরীক্ষা নেওয়া হবে। সেই তালিকায় রয়েছে বাংলাও। বাংলার পাশাপাশি, হিন্দি, মারাঠি, গুজরাতি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়লাম, উর্দু, অসমিয়া, পাঞ্জাবি, ওড়িয়া ও ইংরেজিতেও থাকবে পরীক্ষা দেওয়া ব্যবস্থা। স্নাতক স্তরের ক্ষেত্রে এই আবেদন করা যাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET) নেওয়া হবে জুলাইতে। স্নাতকোত্তরের জন্যও একাধিক বিশ্ববিদ্যালয় এই পথ অবলম্বন করবে বলে জানা গিয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...