Tuesday, June 23, 2026

North Bengal – বেআইনি বালি পাচার : ফুলহারের তীর থেকে ধৃত চার

Date:

Share post:

ফুলহার নদী তীরবর্তী অঞ্চল থেকে বালি কেটে পাচার করতে গিয়ে চারটি ট্রাক্টর সহ পুলিশের হাতে ধৃত ৪ যুবক।  ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রাম-পঞ্চায়েত এলাকার ভালুকা গোবরা ঘাটে। ধৃতদের নাম মহম্মদ কুসবান, শেখ জুলফিকার, আলাউদ্দিন এবং আতিউর রহমান। অভিযোগ দীর্ঘদিন ধরেই ফুলহার এবং মহানন্দার তীর থেকে বালি কেটে বেআইনি ভাবে পাচার করা হচ্ছিল।  বুধবার সেভাবেই বালি নিয়ে যাওয়ার সময় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বালিভর্তি চারটি ট্রাক্টরকে আটক করে । বৃহস্পতিবার তাদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।

হরিশ্চন্দ্রপুর এলাকাতেই রয়েছে বিহার সীমান্ত। ফলে সীমান্ত লাগোয়া এই এলাকা থেকে বিভিন্ন জিনিস সহজেই পাচার করে দেওয়া যায় বিহারে। এমনকী এর আগেও অবৈধ ভাবে মাটি কেটে  বিহারে পাচারের অভিযোগ উঠেছিল। এর পিছনে আর কে বা কারা জড়িত  তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তাছাড়া শুধু বিহার নয়, আর কোথায় কোথায় এই বাই পাচার হত তাও জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের জেরা করে অনেক তথ্যই মিলবে বলে মনে করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই এই বেআইনি বালি পাচারের কারবার চলছে । কোনও রকম নিয়ম না মেনে  যথেচ্ছভাবে বালি কাটার ফলে বর্ষাকালে সহজেই নদীর জল ঢুকে যেত নদী তীরবর্তী অঞ্চলগুলিতে। ফলে একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যেত এলাকায়। আর ঘন ঘন নদীর চর  ভেঙ্গে পড়ে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...