Monday, April 20, 2026

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার বিলগ্নীকরণ রুখতে স্মারকলিপি দিল তৃণমূল

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের (Central Government)বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে ফের সোচ্চার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(AITMC)। কেন্দ্রের মোদি সরকার দেশের সম্পদ আর সম্পত্তি বিক্রি করতে ব্যস্ত। এর বিরুদ্ধেই সোচ্চার তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার দিল্লিতে স্মারকলিপি জমা দিল রাজ্যের শাসক দল।

ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের ভুলেই পাক- ভূখণ্ডে পড়েছিল মিসাইল! কী বলছে রিপোর্ট

উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের (National Monetisation Pipeline) অন্তর্গত যে সব রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত স্টিল উৎপাদক সংস্থা ‘সেল'(SAIL)। এবার সেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (steel authority of india limited) বা ‘সেল’ এর বিলগ্নীকরণ আটকাতে স্মারকলিপি জমা দিল তৃণমূল কংগ্রেস।

মূলত কেন্দ্রের এই বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস(TMC)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বারবার এই নিয়ে সরব হয়েছে সবুজ শিবির। পাশাপাশি সংসদের অধিবেশনেও এই প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে তৃণমূলের সাংসদদের। এরপর আজ সাংসদ দোলা সেন (Dola Sen)এর নেতৃত্বে উদ্যোগ ভবনে গিয়ে ‘সেল’ এর বিলগ্নীকরনের বিরোধীতা করেন রাজ্যের শাসক দলের প্রতিনিধি দল। সাংসদের নেতৃত্বে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাপীঠ থেকে গ্রেফতার আনারুল হোসেন

সেলের বেসরকারিকরণ, ন্যাশনাল জয়েন্ট কমিটি অন স্টিল বা এনজেসিএস এর সংস্কারের দাবিতে আজ উদ্যোগ ভবনে গিয়ে স্টিল মন্ত্রীর সঙ্গে দেখা করেন সাংসদ দোলা সেন সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের বাইরে এবং এনজেসিএসের আওতার বাইরে থাকা শ্রমিক সংগঠনের নেতারা। তাঁদের দাবি, রাষ্ট্রয়ত্ব সংস্থা সেলের বিলগ্নিকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে পাশাপাশি এনজেসিএসের সংস্কার করতে হবে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ দোলা সেনের অভিযোগ, কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলিতে বাইরে থেকে লোক এনে বসানো হচ্ছে। ফলে কর্মীদের স্বার্থ রক্ষা হচ্ছে না। দোলা সেন জানান, কর্মী, সেল এবং স্টিল মন্ত্রকের স্বার্থরক্ষার জন্য এজেসিএসের সংস্কার জরুরি।

 

Related articles

IPL: জয় পেলেও অঙ্ক কঠিন, জানুন নাইটদের প্লে অফের সমীকরণ?

চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে কেকেআর(KKR)।...

বিবাহবার্ষিকী উদযাপনের পরেই হাসপাতালে আলিয়া, কাপুর পরিবারে উদ্বেগ না সুখবর!

অস্ট্রিয়ায় বরফের মাঝে চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে ফের চর্চায় রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)।...

উধমপুর-রামনগর বাস দুর্ঘটনায় মৃত ১৫,আহত ১৬

সাতসকালে জম্মু ও কাশ্মীরে( Jammu and Kashmir) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। সোমবার সকাল ১০টা নাগাদ উদমপুর জেলার রামনগর-উধমপুর হাইওয়ের ধারে...

মৃত্যুর পর পার ৭ সপ্তাহ, কবরস্থ করা যায়নি আয়োতোল্লা আলি খামেনেইয়ের দেহ

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (ali al khamenei)। তারপর কেটে...