Wednesday, June 3, 2026

প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু: নিজের বন্দুক থেকে মাথায় গুলি!

Date:

Share post:

এটিএমের ক্যাশগাড়ির বন্দুকধারী প্রাক্তন নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু।

মাথায় গুলি করে আত্মহত্যা যুবকের! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তারকেশ্বর (Tarakeswar) থানার মোজপুর গ্রামে। মৃতের নাম শান্তনু ঘোষ (Shantanu Ghosh)। তাঁর স্ত্রী ও তিন বছরের একটি কন্যা সন্তান আছে।

 

অভিযোগ, বৃহস্পতিবার, প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পর নিজের লাইসেন্স প্রাপ্ত দোনালা বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করেন ওই যুবক। প্রতিবেশীরা গুলির আওয়াজ শুনে বাড়ি গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেহ। যুবকের আত্মীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে তারকেশ্বর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তাঁর দোনলা বন্দুকটি উদ্ধার করেছে পুলিশ।

পরিবার সূত্রে খবর, শান্তনু ঘোষ একটি এটিএমের (ATM) ক্যাশ গাড়ির বন্দুকধারী নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। করোনা পরিস্থিতিতে কাজ হারান ওই যুবক। তার পর থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন শান্তনু। তবে, তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...