Thursday, May 14, 2026

সীমান্ত থেকে দ্রুত সেনা প্রত্যাহার করুন: চিনা বিদেশ মন্ত্রীকে কড়া বার্তা ডোভালের

Date:

Share post:

ভারত-চিন(India-China) সীমান্তবর্তী অঞ্চলে লাগাতার বাড়তে থাকা উত্তেজনার পরিস্থিতির মাঝেই শুক্রবার চিনের বিদেশ মন্ত্রীকে(foreign minister) কড়া বার্তা দিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল(Ajit Doval)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, অবিলম্বে সীমান্তবর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে চিনকে।

বৃহস্পতিবার দিল্লি সফরে এসেছেন চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই (Wang Yi)। আজ ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। তবে তার আগে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের আলোচনায় উঠে আসে লাদাখ সংঘাতের প্রসঙ্গ। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, এই বৈঠকেই ডোভাল জানান, পূর্ব লাদাখ সীমান্তে সংঘর্ষের কেন্দ্রবিন্দু থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার করুক চিন। একইসঙ্গে, সীমান্ত সমস্যা সমস্যা সমাধানে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষেও সহমত প্রকাশ করেন দু’জনে।

আরও পড়ুন:করোনেশন ব্রিজে বিস্ফোরণ : ক্লোজ ওসি, গ্রেফতার শুটিং ইউনিটের সদস্য

সূত্রের খবর, এই বৈঠকে দুই তরফেই মত প্রকাশ করে জানানো হয়েছে সীমান্ত সংঘাত দুই দেশের জন্যই ক্ষতিকর। দিল্লি ও বেজিংয়ের মধ্যে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে সে ফাটল অবিলম্বে মেরামত করে শান্তি স্থাপন করা জরুরি। শুধু তাই নয়, আগামী দিনে চিন সফরে যেতে পারেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...