Wednesday, June 24, 2026

অপারেশন শুরুর মুহূর্তেই ওটিতে ভয়াবহ আগুন, আতঙ্ক হাসপাতালে

Date:

Share post:

অপারেশন থিয়েটারে ভয়াবহ আগুন, আতঙ্ক হাসপাতালে। এক প্রসূতির অস্ত্রোপচার হওয়ার ঠিক আগের মুহূর্তেই পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটল। প্রসূতির অস্ত্রোপচার হওয়ার ঠিক আগের মুহূর্তেই আগুন নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই প্রসূতিকে অপারেশন থিয়েটার থেকে বের করে অন্যত্র স্থানান্তরিত করে।   সেখানেই তিনি সন্তানের জন্ম দেন।

খবর পেয়েই সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিনের সহায়তায় প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে বলে মনে করছে  দমকল বিভাগ। যদিও অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নেওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...