Friday, June 26, 2026

Rampurhat : বগটুই-কাণ্ডের প্রতিবাদে এবার পথে বিশিষ্টজনেরা

Date:

Share post:

বগটুই গ্রামে(Bogtui village) যে অগ্নিকান্ডের(Fire Incident) ঘটনা ঘটেছে এবার তার প্রতিবাদে পথে নামলেন বিশিষ্টজনেরা। শুক্রবার বিকেল ৪টে নাগাদ নাগরিক সমাজের এক মিছিল বের হয়।মৌলালি(Moulali) থেকে মিছিল শুরু হয়, শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। মিছিলে পা মেলান বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়(Kamaleswar Mukhopadhyay), অনীক ধর(Aneek Dhar) সহ অন্যান্যরা। অম্বিকেশ মহাপাত্র(Ambikesh mahapatra), পবিত্র সরকারের মতো বিশিষ্টদেরও এদিন মিছিলের সামনের সারিতে দেখা যায়।

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজে বগটুই গ্রামে গিয়ে সকলের সাথে কথা বলেন। পাশাপাশি কোনও রং না দেখে তদন্তের আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সাহায্যের অর্থ তুলে দেন এমনকি সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন। আজ শুক্রবার বগটুই-কাণ্ডে সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই-কোর্ট। আগামি ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় হাই-কোর্টের তরফ থেকে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...