Saturday, March 14, 2026

স্বামীকে গাছে বেঁধে তাঁরই সামনে স্ত্রীকে গণধর্ষণ, ভয়াবহ কাণ্ড যোগীরাজ্যে

Date:

Share post:

দ্বিতীয়বারের জন্য সদ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। এরপরই সেই ভয়াবহ স্মৃতি ফিরে এলো উত্তর প্রদেশে। স্বামীকে গাছে বেঁধে তারই সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হলো উত্তর প্রদেশে। শুধু তাই নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করল আরো ৬ জন। ভয়াবহ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজাফ্ফরনগর(Muzaffarnagar) জেলার নাই মান্ডি থানা এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে দুই নাবালক।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার রাতে স্ত্রীকে বাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। রাস্তায় বাইকে চেপে ১০ জন তাদের ধাওয়া করে। বেশ কিছুদূর আসার পর ওই দম্পতির রাস্তা আটকে দুজনকে নিয়ে যাওয়া হয় রাস্তার পাশের আম বাগানে। সেখানে স্বামীকে গাছে বেঁধে তার সামনেই স্ত্রীকে গণধর্ষণ করে চারজন। ৬ জন দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করে। শুধু তাই নয়, ধর্ষণের পর মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। সেদিন রাতে কোনমতে গ্রামে ফিরে বুধবার পুলিশের দ্বারস্থ হন ওই দম্পতি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও লাগাতার এহেন ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের একবার উঠছে প্রশ্ন।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...