Wednesday, June 3, 2026

সুইস ওপেনের সেমিফাইনালে কিদাম্বি শ্রীকান্ত

Date:

Share post:

সুইস ওপেনে (Swiss Open) ভারতের সাফল‍্য অব‍্যাহত ভারতের। পিভি সিন্ধু (Pv Sindhu) , এইচ এস প্রণয়ের (HS Pronay) পর এবার সুইস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন কিদাম্বি শ্রীকান্ত( Kidambi Srikanth)। এদিন কোয়ার্টার ফাইনালে শ্রীকান্ত হারালেন আন্দ্রেস অ্যান্টনসেনকে। ম‍্যাচের ফলাফল ২১-১৯, ১৯-২১, ২২-২০। সেমিফাইনালে শ্রীকান্তকে খেলতে হবে এশিয়ান গেমসে সোনা জয়ী ইন্দোনেশিয়ার জোনাটান ক্রিস্টির বিরুদ্ধে।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমেও এক সময় ৯-৬ ব্যবধানে এগিয়ে ছিলেন শ্রীকান্ত। এর পরই দুর্দান্ত ভাবে ম্যাচে ক‍্যামব‍্যাক করেন অ্যান্টনসেন।শেষ তথা চূড়ান্ত গেমেও চলে সমানে সমানে লড়াই। তবে শেষমেশ হাসি হাসেন ভারতীয় শাটলার।

 

আরও পড়ুন:BCCI: কঠিন হবে ইয়ো-ইয়ো টেস্ট? কী জানাল বিসিসিআই?

 

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...