Wednesday, June 24, 2026

BCCI: কঠিন হবে ইয়ো-ইয়ো টেস্ট? কী জানাল বিসিসিআই?

Date:

Share post:

ক্রিকেটারদের কথা মাথায় রেখে বেশি কঠিন করা হবে না ইয়ো-ইয়ো টেস্ট (YO YO Test)। শনিবার এমনটাই জানালেন বিসিসিআইয়ের( BCCI) এক কর্তা। অর্থাৎ এই মুহূর্তে যে পদ্ধতিতে কোনও ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা করা হয়, সেই পদ্ধতি জারি থাকবে।

এই ইয়ো-ইয়ো টেস্টে পাশ করলেই জাতীয় দলে সুযোগ পান ক্রিকেটাররা। এমনকি বিসিসিআই  নতুন নিয়েমে জানিয়েছে, ইয়ো-ইয়ো টেস্টে ব‍্যর্থ হলে ক্রিকেটাররা খেলতে পারবে না আইপিএলেও। কী এই ইয়ো-ইয়ো টেস্ট? এই টেস্টে বেশ কিছু পরীক্ষা রয়েছে যেগুলি পাশ করতে হয় ক্রিকেটারদের। এই টেস্টে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ফের বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে পরিশ্রম করতে হয়। যতক্ষন না সেই পরীক্ষায় তিনি পাস হচ্ছেন। মাঝে শোনা যাচ্ছিল আরও কঠিন হবে ইয়ো-ইয়ো টেস্ট। আর শনিবার সেই জল্পনা উড়িয়ে দিলেন বিসিসিআইয়ের এক কর্তা। এদিন এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সেই কর্তা বলেন,” না, ইয়ো-ইয়ো টেস্ট আরও কঠিন করার কোনও পরিকল্পনা আমাদের নেই। কারণ সেটা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এখন অনেক বেশি ক্রিকেট খেলতে হয়। তাই আমরা অতিরিক্ত চাপ দিতে চাই না।”

আরও পড়ুন:CSK: কেন জাদেজাকে তুলে দেওয়া হল নেতৃত্বের ভার? জানালেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...