Wednesday, June 24, 2026

Kalimpong: জিটিএ থেকে আলাদা হতে চায় কালিম্পং, আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের

Date:

Share post:

জিটিএ থেকে আলাদা হতে চায় কালিম্পং (Kalimpong)। আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banarjee) চিঠি লিখলেন কালিম্পংয়ের নির্দল বিধায়ক রুদেন লেপচা (Ruden Lepcha)। ২৭ মার্চ ৬ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। তার আগেই এই চিঠি দিলেন রুদেন। জিটিএ (GTA) নির্বাচন নিয়েও মুখ্যমন্ত্রীর এই সফরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আলাদা জেলা হিসেবে কয়েক বছর আগেই ঘোষিত হয়েছে কালিম্পং। এখন আর জিটিএ-এর সঙ্গে থাকার প্রয়োজন নেই। সেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হোক। গঠিত হোক জেলা পরিষদ। এই দাবি জানিয়েই চিঠি দিলেন পাহাড়ে অনিত থাপার হিসাবে পরিচিত রুদেন লেপচা। তাঁর মতে, কালিম্পং যখন মহকুমা থেকে আলাদা জেলা হয়েছে, তখন অন্যান্য জেলাগুলির মতই সুবিধা পাওয়া উচিৎ। রুদেনের দাবি, তাঁর মতকে সমর্থন জানিয়েছেই কালিম্পংয়ের মানুষ।

আরও পড়ুন:ছেঁড়া জিনস পরে ঢোকা যাবে না, এবার পোশাক বিতর্ক খাস কলকাতার কলেজে

রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুরে শিলিগুড়ির উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকেই যাবেন দার্জিলিং। পাঁচদিন সেখানেই থাকবেন মমতা। ২৯ মার্চ দার্জিলিং চৌরাস্তা মোড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। ৩১ মার্চ ফের পাহাড় থেকে শিলিগুড়িতে নেমে আসবেন মুখ্যমন্ত্রী। পয়লা এপ্রিল কলকাতায় ফেরার কথা তাঁর।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...