Wednesday, June 24, 2026

CSK: কেন জাদেজাকে তুলে দেওয়া হল নেতৃত্বের ভার? জানালেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন

Date:

Share post:

আজ সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের ( KKR) বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস (CSK)। সিএসকের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। নতুন অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। কেন ধোনির পরিবর্তে জাড্ডু হাতে তুলে দেওয়া হল অধিনায়কত্বের ভার? সেই নিয়ে এবার মুখ খুললেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন (Kashi Viswanathan)।

এদিন সিএসকের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন বলেন,”জাদেজা আমাকে আগেই বিষয়টা জানিয়ে ছিল। গত বছর আইপিএলের পর ধোনি ওকে এমন একটা ইঙ্গিত দিয়েছিল। খবরটা প্রথম শুনে খানিকটা বিস্মিত হয়েছিলাম। সে সময় ধোনির দিক থেকে এমন একটা বার্তা প্রত্যাশা করিনি। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত। সিএসকের জন্য ধোনি যা ভাবে বা করে সেটা ফ্র্যাঞ্চাইজির ভালর জন্যই। ও আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার, একজন অধিনায়ক, একজন উইকেটরক্ষক, একজন অলরাউন্ডার। আমার বিশ্বাস ও যা করে, যা সিদ্ধান্ত নেয় সেগুলো সিএসকের জন্য সঠিকই হয়। আমি জানি ওর কাছে সবার আগে সিএসকের স্বার্থ।”

জাদেজাকে নেতৃত্বের ভার তুলে দেওয়া নিয়ে সিএসকের সিইও বলেন,” এক দিন বিকালে অনুশীলনের আগে জাড্ডুর স‌ঙ্গে কথা বলি। তখনই জাদেজা আমাকে জানায়, গত বছর আইপিএল শেষ হওয়ার পরেই ধোনি ওকে আরও বেশি দায়িত্ব নেওয়ার কথা বলেছিল। জাদেজাকে যে অধিনায়ক দেখতে চায় সেই ইঙ্গিতও ধোনি দিয়ে ছিল তখনই। দলে ধোনি থাকায় জাদেজার সুবিধাই হবে। অনেক সাহায্য পাবে।”

আরও পড়ুন:Messi: ‘কাতার বিশ্বকাপের পর কি করব আমি নিজেও জানি না’, ভেনেজুয়েলাকে হারিয়ে বললেন মেসি

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...