Wednesday, June 24, 2026

৮ বছরে কত টাকার অস্ত্র রফতানি ভারতের? তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্র

Date:

Share post:

আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর সেই লক্ষ্যে শুধু অস্ত্র আমদানি নয়, বিগত কয়েক বছরে যথেষ্ট পরিমাণ অস্ত্র রপ্তানি(Arms export) করে মুনাফা কামিয়েছে ভারত সরকার। শুক্রবার লোকসভায়(lok sabha) এই তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। যেখানে জানা যাচ্ছে, বিগত ৮ বছরে ১১ হাজার ৬০৭ কোটি টাকার আগ্নেয়াস্ত্র রফতানি করেছে ভারত। ২০১৪ সাল থেকে চলতি আর্থিক বছরের মধ্যে প্রায় ৬ গুণ অস্ত্র রফতানি বাড়িয়েছে কেন্দ্র।

লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, ২০১৪-১৫ আর্থিক বছরে ভারত থেকে বিদেশে আগ্নেয়াস্ত্র রপ্তানির আর্থিক মূল্য ছিল ১,৯৪১ কোটি টাকা। ২০২০-’২১ আর্থিক বছরের ২১ মার্চ পর্যন্ত এই রফতানির মূল্য দাঁড়িয়েছে ১১,৬০৭ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘‘অস্ত্র রফতানিতে জোর দেওয়ার জন্য এই কয়েক বছরে বেশ কিছু সংস্কারের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার।’’ তিনি জানান এই সাফল্যের পিছনে রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সহযোগিতা এবং প্রতিরক্ষা দফতরের কার্যকরী উদ্যোগ।

আরও পড়ুন:করোনা নিষেধাজ্ঞা কাটিয়ে কাল থেকে চালু নিয়মিত আন্তর্জাতিক উড়ান

শুধু তাই নয় রিপোর্টে আরও জানানো হয়েছে, ভারত থেকে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করেছে ফিলিপিন্স। চলতি বছরের জানুয়ারি মাসে এই দেশের সঙ্গে ২৭০০ কোটি টাকার চুক্তি হয়েছে ভারতের। এছাড়াও ইন্দোনেশিয়া ভিয়েতনামে অস্ত্র সরবরাহ করছে ভারত। ভারতীয় অস্ত্রের মধ্যে আকাশ ও ব্রহ্মোস মিসাইলের চাহিদা সবচেয়ে বেশি। এমনকি সৌদি আরব ও আরব আমিরশাহী ভারতের থেকে অস্ত্র কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরো জানান সরকারের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ৩৬,৫০০ কোটি টাকার অস্ত্র রফতানি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...