Thursday, May 14, 2026

Earth hour: শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আর্থ আওয়ার’

Date:

Share post:

বারবার পরিবেশের উপর মানুষের অত্যাচার, আর হয় না সহ্য। এবার পরিবেশের কি প্রতিশোধ নেওয়ার পালা? ফি বছর যেভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ (Natural Disaster) তাতে আশঙ্কা একটাই এবার কি তবে সব শেষ হয়ে যাবে? প্রকৃতি রুষ্ট হলে কী সাংঘাতিক তার পরিণাম, তা গত কয়েক বছরে সকলের কাছে বেশ স্পষ্ট। জলবায়ু পরিবর্তন (Climate Change) এখন আর সেভাবে ধরা পড়ে না। কানে বাজছে বিপদ সংকেত! তাই পরিবেশ বাঁচাতে, প্রকৃতিকে উজ্জ্বল রাখতে আজ ২৬ মার্চ শনিবার ‘আর্থ আওয়ার’(Earth Hour 2022) ।

ছেঁড়া জিনস পরে ঢোকা যাবে না, এবার পোশাক বিতর্ক খাস কলকাতার কলেজে

২০০৭ সালে প্রথম এই ধরণের উদ্যোগ নেয় ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার’(Worldwide fund for nature)। বছরের অন্তত একটা দিন কিছুটা সময় যদি বিদ্যুৎ সাশ্রয় হয়,সেই ভাবনা থেকেই ‘আর্থ আওয়ার’(Earth Hour 2022) । নিয়ম মেনে আজ ২৬ মার্চ শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সব ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখা হবে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশবাসীকেও ‘আর্থ আওয়ার’ পালনে আহ্বান জানিয়েছে সরকার, গ্রাম থেকে শহর, সর্বত্র ঘন্টা খানেকের জন্য আলো নিভিয়ে রাখার অনুরোধ জানান হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম্কে একটা সুস্থ পরিবেশ দিতে, নবজাতকের বাসযোগ্য পৃথিবী গড়তে অঙ্গীকারবদ্ধ হতে হবে সবাইকে।

আজ কলকাতা(Kolkata) ও দিল্লি(Delhi) তে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সৌধের আলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার মধ্যে হাওড়া ব্রিজ(Howrah Bridge), ইন্ডিয়ান মিউজিয়াম (Indian Museum) , টাটা সেন্টার অন্যদিকে রাজধানী দিল্লিতে ইন্ডিয়া গেট (India gate), রাষ্ট্রপতি ভবন, কুতুব মিনার (kutub Minar), মুম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, গ্রেটার মুম্বই পুরসভা তে এই আর্থ আওয়ার পালন করা হবে। পাশাপাশি অসমে গুয়াহাটি বিমাবন্দর, রাজস্থানের উমেদ ভবন, মধ্যপ্রদেশের কমলাপতি রেল স্টেশনে বৈদ্যুতিক আলো বন্ধ থাকবে বলেই জানা গেছে। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই ‘আর্থ আওয়ার’(Earth Hour 2022) ।

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...