Monday, March 16, 2026

ফের চালু হচ্ছে কলকাতা-ঢাকা বাস সার্ভিস

Date:

Share post:

করোনা আবহে দীর্ঘ প্রায় দু’বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে কলকাতা-ঢাকা যাত্রীবাহী বাস পরিষেবা। ২০২০ সালের ১২ মার্চ করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে দু’দেশের মধ্যে এই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একাধিকবার লকডাউন ও সংক্রমণ বৃদ্ধির কারণে তা আর চালু করা হয়নি। কিন্তু এখন সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তাই ফের দু’বছর পর এই পরিষেবা চালু হতে চলেছে। কলকাতা-ঢাকা বাস পরিষেবায় যুক্ত সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা ও ঢাকার মধ্যে যাত্রীবাহী বাস চালু করার অনুমতি পাওয়া গিয়েছে। আর তারপরই এই পরিষেবা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত আগামী ৩০ মার্চ অথবা ৪ এপ্রিল থেকে এই পরিষেবা শুরু করা হতে পারে বলেই জানা গিয়েছে। সরকারি তরফে পরিষেবা চালুর প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর কবে তা চালু করা হবে তা নিয়ে মতামত জানতে চেয়ে রাজ্যের পরিবহণ দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে। তার উত্তর এলেই শুরু হয়ে যাবে বাস চলাচল।

সপ্তাহে তিনদিন সোম, বুধ ও শুক্রবার সকাল সাতটায় সল্টলেকের করুণাময়ী থেকে ঢাকার উদ্দেশে বাস ছাড়বে। উল্টোদিকে ঢাকা থেকে একই সময় কলকাতার উদ্দেশে বাস ছাড়বে সপ্তাহে তিনদিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। রবিবার এই রুটে কোনও বাস চলবে না। এছাড়া সপ্তাহে তিনদিন কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চালানো হবে।

আরও পড়ুন- এবার ময়দানে অভিষেকের টিম, ‘খেলা হবে’ পয়লা বৈশাখ থেকেই

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...