Thursday, May 14, 2026

ঝুলন, মিতালিদের সঙ্গে বসতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড: সূত্র

Date:

Share post:

মিতালি রাজের(Mitali Raj) পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের(Woman Cricket Team) নতুন অধিনায়ক কে হতে পারেন? বিশ্বকাপে দলের ব্যর্থতার পর দুটো নাম উঠে আসছে। স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কউর। অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং ছোট ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার নিরিখে দৌড়ে কিছুটা এগিয়ে হরমনপ্রীত। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী জানিয়ে দিলেন তাঁর পছন্দ। শান্তা একই সঙ্গে বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের সদস্যও। তাঁর কথায়, “যদি মিতালি চায়, ওর খেলা চালিয়ে যেতেই পারে। কিন্তু এবার ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক বাছার সময় হয়েছে। আমার তো মনে হয়, স্মৃতিরই অধিনায়ক হওয়া উচিত। হরমনপ্রীত যে ম্যাচ উইনার, সেটা ও প্রমাণ করেছে। দলের তারকা খেলোয়াড়। কিন্তু নেতৃত্ব দিলে একই সঙ্গে ধারাবাহিকও হতে হবে। নেতৃত্বের বাড়তি দায়িত্বের কথা ভাবলে হরমনপ্রীত হয়তো স্মৃতির পিছনে থাকবে। আমার তো মনে হয়, অধিনায়কত্ব হরমনপ্রীতের উপর বাড়তি বোঝা হয়ে যেতে পারে। সেটাই কিন্তু স্মৃতি চমৎকার সামলাতে পারবে। ওর টেম্পারামেন্ট, মানসিকতা অধিনায়কত্বের পক্ষে যায়।”

বিশ্বকাপ সেমিফাইনালে উঠতে না পেরে লিগ পর্ব থেকেই বিদায় ঘটেছে ভারতের। দলের দুই সিনিয়র ক্রিকেটার মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। দু’জনেরই যে এটা শেষ বিশ্বকাপ ছিল, সেটাও জানা ছিল সবার। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গেলেও ৪০ ছুঁইছুঁই দুই তারকা এখনও অবসর নিয়ে কোনও সিদ্ধান্ত জানাননি। শোনা যাচ্ছে, বিসিসিআই দু’জনের সঙ্গে আলাদা করে কথা বলতে পারে। বোর্ডও চাইছে, ভবিষ্যতের দিকে তাকাতে। প্রাক্তন অধিনায়ক ডায়ানা এডুলজি তো বলেই দিয়েছেন, মিতালি-ঝুলন অবসর ঘোষণা না করলে বোর্ডের উচিত কঠিন সিদ্ধান্ত নেওয়া।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...