Thursday, May 14, 2026

Anubrata Mondal: সুরক্ষাকবচ খারিজ অনুব্রতর

Date:

Share post:

অসুস্থতার কারণে সিবিআইয়ের সদর দফতরে আসা সম্ভব নয়। তবে মামলায় সবরকমভাবে সাহায্য করবেন। এমনটাই জানিয়ে গরুপাচার কাণ্ডে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে গেল। অসুস্থ অনুব্রতকে এবার হাজিরা দিতে হতে পারে সিবিআইয়ের সদর দফতরে।

আরও পড়ুন:চলন্ত ট্রেনে ছিনতাই, আটকাতে গিয়ে গুরুতর আহত যুবক

চার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই ফের সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।এর আগে রাজ্যের পুরভোটের ঠিক আগেও গরুপাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়ে হেনস্তা করা হয়। নিজাম প্যালেসে সিবিআই দফতরে বারবার চিঠি পাঠিয়ে হাজিরা দেওয়ার কথা জানানো হয় অনুব্রতকে। কিন্তু বহুদিন ধরেই অসুস্থ তিনি। তাই প্রথম থেকেই তিনি বলেছিলেন সশরীরে হাজিরা দিতে পারবেন না। তবে মামলায় সবরকমভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।


এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে সেই রায় খারিজ হয়ে যায়। এবার ডিভিশন বেঞ্চের রায়ও খারিজ করল কলকাতা হাইকোর্ট।১৫ মার্চ নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই।কিন্তু নিজাম প্যালেসে নয়, বরং বোলপুরের কাছাকাছি সিবিআইয়ের প্রশ্নের উত্তর দিতে চায় অনুব্রত। আগেই অবশ্য বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে অনুব্রতর আবেদন খারিজ হয়েছিল।  তবে ভরসা ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ওপর। কিন্তু এদিন রক্ষাকবচের আর্জি খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বহাল থাকল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...