Saturday, June 20, 2026

KMC: চাকরি প্রার্থীদের জন্য সুখবর: কলকাতা পুরসভায় হবে মজদুর নিয়োগ

Date:

Share post:

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুরসভার তরফে মজদুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। কনজারভেন্সি মজদুর পদে শতাধিক শূন্যপদ নিয়োগ করা হবে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতার অধিকারীরা আবেদন করতে পারবেন।

একনজরে বিজ্ঞপ্তি:

• মোট শূন্যপদ ১০৪।
• বাংলা, ইংরেজি ভাষা লিখতে, পড়তে ও বলতে জানলেই আবেদন করা যাবে।
• আবেদনকারী বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
• তপসিলি জাতি ও উপজাতির শ্রেণীর প্রার্থীরা সংরক্ষণ নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
• শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরাও ১০ বছর বয়সে ছাড় পাবেন।
• আবেদন করা যাবে ২৪-০৪-২০২২ তারিখ পর্যন্ত

আরও পড়ুন:Mamata: যতবার পাহাড় হেসেছে, ততবার বাইরে থেকে অশান্তি ছড়ানো হয়েছে: তোপ দাগলেন মুখ্য়মন্ত্রী

দুটি ধাপে এই নিয়োগ করা হবে। পড়া ও লেখার দক্ষতা এবং ফিল্ড টেস্ট হবে। অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের WBMSC -এর অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করতে হবে। এই পদে আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি (A ও B) প্রার্থীদের অ-ফেরতযোগ্য ১৫০ টাকা আবেদন ফি এবং ৫০ টাকা প্রসেসিং ফি জমা করতে হবে। SC/ST/PH প্রার্থীদের প্রসেসিং ফি বাবদ ৫০ টাকা জমা দিতে হবে।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...