Tuesday, April 7, 2026

ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৫০ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৭,৯৪৩.৬৫ (⬆️ ০.৬১%)

🔹নিফটি ১৭,৩২৫.৩০ (⬆️ ০.৬০%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বড়সড় ধাক্কা খায় শেয়ারবাজার। সে ধাক্কা সামলে এদিন ফের কিছুটা ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। মঙ্গলবার ৩৫০ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১০৩ পয়েন্ট।

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৩৫০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৫০.১৬ পয়েন্ট বা ০.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৯৪৩.৬৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১০৩.৩০ পয়েন্ট বা ০.৬০ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৩২৫.৩০।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...