Wednesday, June 24, 2026

Weather Forecast: বাড়ছে রোদের দাপট!তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের

Date:

Share post:

চৈত্রের গরমে নাজেহাল বঙ্গবাসী। ঘেমেনেয়ে একসার নিত্যযাত্রীরা। স্বস্তির বৃষ্টি কবে? তার দিকে তাকিয়ে সকলেই। এখনই বৃষ্টি নয়,বরং দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দফতর ।বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রার পারদ আরও চড়বে।তবে বুধ ও বৃহস্পতিতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Petrol Diesel price Hike: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম,সরব বিরোধীরা

মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আবহবিদদের মতে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি বাড়বে। রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা বৃদ্ধি পাবে বেশি। ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়িয়েছে। পুরুলিয়ায় পারদ ছুঁয়েছে ৩৭ ডিগ্রি। মূলত স্বাভাবিকের ৪ থেকে ৫ ডিগ্রি বেশি এবং তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে তাকে তাপপ্রবাহ বলা হয়ে থাকে। তাপপ্রবাহের পূর্বাভাস থাকা চার জেলার চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ৪০ ছুঁতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতি এবং শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিহারের উপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে বুধ এবং বৃহস্পতি বার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...