Tuesday, March 10, 2026

ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে উদাসীন প্রধানমন্ত্রী, দার্জিলিংয়ে দাঁড়িয়ে ফের তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

(মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইউক্রেন ফেরত পড়ুয়াদের বিষয়ে উদাসীন কেন্দ্র। তাঁদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে)

পাহাড়ে দাঁড়িয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিংয়ের ম্যালে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইউক্রেন ফেরত পড়ুয়াদের বিষয়ে উদাসীন কেন্দ্র। তাঁদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কী করছেন প্রধানমন্ত্রী? মুখ্যমন্ত্রীর কথায়, “ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়েও ওরা ছেলেখেলা করছে। তাদের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী উদাসীন।”

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবারও ম্যালে সরকারি অনুষ্ঠান থেকে এই ইস্যুতে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের কথা চিন্তাই করছে না কেন্দ্র। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর অনেক পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে। তাঁদের সবার পড়া বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের পড়াশোনা চালানোর জন্য আমরা যে প্রস্তাব দিয়েছিলাম তা খারিজ করে দিয়েছে কেন্দ্র।‌’‌’

মোদি সরকারকে কাঠগড়ায় তুলে তিনি আরও বলেন, ‘‘‌আমি বলেছিলাম, ইউক্রেন থেকে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের এখানে কোর্স শেষ করার সুযোগ দেওয়া হোক। নিজের নিজের রাজ্যে কোর্স শেষ করতে দেওয়া হোক তাঁদের। আমরা কোনও খরচা নেবো না। রাজ্যের খরচে ওদের পড়াতাম। ইউক্রেন থেকে ফেরতদের বিনামূল্যে পড়াতে চাইছি। কেন্দ্র অনুমতি দিচ্ছে না। পড়ুয়াদের জন্য কোনও দরদ নেই ওঁদের।’’

spot_img

Related articles

ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা দিলেন কালীঘাট গুরুদ্বার থেকে আগত শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরবক্স সিং (Gurbaks Singh)। তিনি...

হরমুজ দিয়ে তেল রফতানি করতে দেব না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হরমুজ দখলের হুঁশিয়ারির মাঝে পাল্টা হুমকি দিল ইরান (Iran)। তেহরান স্পষ্ট জানিয়ে...

সাপ্লিমেন্টারি তালিকার প্রতিশ্রুতি: নিরাপত্তার সব দায় রাজ্যের, সীমান্ত সুরক্ষা-প্রশ্ন এড়ালেন জ্ঞানেশ কুমার

পেশাদারী কেন্দ্রীয় বাহিনী। ১০০ শতাংশ ওয়েব কাস্টিং। নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিল জাতীয় নির্বাচন...

নতুন প্রতিভা খোঁজে স্পেশ্যাল অলিম্পিকের আয়োজন জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা

সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তারাপুর সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং স্পেশ্যাল অলিম্পিক ভারত ওয়েস্টবেঙ্গল শাখার যৌথ উদ্যোগে হাওড়া জেলার বাগনানে...