Saturday, May 23, 2026

নেইমারকে ছাড়াই জিতল ব্রাজিল, মেসিদের ড্র

Date:

Share post:

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নেইমারকে ছাড়াই বলিভিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে জিতল ব্রাজিল (Brazil)। তবে ইকুয়েডরের বিরুদ্ধে ১-১ ড্র করেছে আর্জেন্টিনা (Argentina)।

লা পাজের এস্তাদিও হার্নান্দো সাইলেস স্টেডিয়াম বরাবরই অতিথি দলগুলোর ‘বধ্যভূমি’ হিসেবে কুখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬ হাজার মিটার উঁচুতে অবস্থিত এই মাঠে ২০১৫ সালে অক্সিজেন মাস্ক পরে খেলতে হয়েছিল ব্রাজিল (Brazil) দলকে। সেই মাঠেই বলিভিয়াকে চার গোল দেওয়া সেলেকাও বাহিনীর জন্য নিঃসন্দেহে বড় কৃতিত্বের।

আরও পড়ুন: ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে উদাসীন প্রধানমন্ত্রী, দার্জিলিংয়ে দাঁড়িয়ে ফের তোপ মুখ্যমন্ত্রীর

কার্ড সমস্যায় এই ম্যাচটা খেলতে পারেননি নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র। তাতেও তিতের দলের বড় ব্যবধানে জয় আটকায়নি। ২৪ মিনিটেই লুকাস পাকেতার করা গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। ৬৬ মিনিটে ব্রাজিলের (Brazil) হয়ে তৃতীয় গোলটি করেন ব্রুনো গুইমারেজ। ৯১ মিনিটে বলিভিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন রিচার্লিসন। অন্যদিকে, শেষ মুহূর্তের গোল হজমে ইকুয়েডরের বিরুদ্ধে জয় হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। অ্যাওয়ে ম্যাচের ২৪ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা (Argentina)। গোলদাতা জুলিয়ান আলভারেজ। কিন্তু খেলার একেবারে শেষ দিকে (৯৩ মিনিটে) পেনাল্টি থেকে সেই গোল শোধ করে দেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। লিওনেল মেসি গোটা ম্যাচ খেললেও, নিজের সেরা ছন্দে ছিলেন না।



Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...