Sunday, May 24, 2026

DA: ৩ শতাংশ হারে বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা(DA) বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে বর্তমান পরিস্থিতির বিচারে ৩ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ্যভাতা বৃদ্ধি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। যার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩১ শতাংশ থেকে বেড়ে হল ৩৪ শতাংশ।

বুধবার দুপুর ১ টা নাগাদ সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নেতৃত্বের এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় ডিএ বৃদ্ধির। বলার অপেক্ষা রাখে না কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের জেরে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৫ লক্ষ পেনশন গ্রাহক। উল্লেখ্য, প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রীসভা। তবে চলতি বছরের জানুয়ারি মাসে এ নিয়ে কোনওরকম বৈঠক হয়নি। অবশেষে মার্চ মাসে মহার্ঘ্যভাতা সংক্রান্ত বৈঠকে বসে ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

Related articles

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল...

কোটি টাকার প্রকল্পেও ঘরে জল নেই, জল জীবন মিশন নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশ যাদবের

পাইপলাইন তৈরি হয়েছে, তবু কলে জল নেই। তাহলে এই ‘জল জীবন মিশন’ কার স্বার্থে? যোগীরাজ্যে প্রয়াগরাজের মতো এলাকায়...

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...