Sunday, April 26, 2026

মঞ্চে ভুল জাতীয় সঙ্গীত গাইলেন কাউন্সিলর, ভাইরাল ভিডিও ঘিরে নিন্দা

Date:

Share post:

কাউন্সিলরের(Counsilor) পাশাপাশি পেশায় তিনি শিক্ষিকা। অথচ মঞ্চে দাঁড়িয়ে তাঁর মুখেই শোনা গেল ভুল জাতীয় সঙ্গীত(National Anthem)। কাঁথি পুরসভার তৃণমূল কাউন্সিলর রিনা দাসের(Rina Das) এহেন কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

কেন্দ্রীয় সরকারের তরফে পেট্রোল ডিজেলের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁথি শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল। যেখানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরবোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দাস, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী তথা অধ্যাপক জ্যোতির্ময় কর, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পুরসভার উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি, কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা সহ তৃণমূল নেতৃত্বরা। সেখানে সকলের বক্তব্য রাখার পর জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য হাতে মাইক্রোফোন তুলে রিনাদেবী। শুরুতে কয়েকটি লাইন ঠিক গাইলেও পড়ে শুরু হয় ভুল গাওয়া জাতীয় সঙ্গীতের শেষ অংশে বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গার জায়গায় তিনি যমুনার গঙ্গা বলে ফেলেন। এর পর একে একে তব শুভ নামে জাগে-র বদলে তব শুভ আশিস মাঙ্গে, তব শুভ আশিস জাগে-র মতো লাইন গাইতে থাকেন।

আরও পড়ুন:Petrol price -TMC : জ্বালানির দামবৃদ্ধি, চন্দ্রিমার নেতৃত্বে প্রতিবাদ মিছিল তৃণমূলের মহিলা সমর্থকদের

ভুলে ভরা এই জাতীয় সঙ্গীতের ভিডিও ভাইরাল হতে মুহূর্ত সময় লাগেনি। এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফে। এপ্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, ‘উনি একজন শিক্ষিকা। ওনার তো জাতীয় সঙ্গীতটা ঠিক মতো জানা উচিত। দলের তরফে আমরা ওঁকে সতর্ক করেছি। জাতীয় সঙ্গীত না জানলে উনি অন্য কাউকে গাইতে বলতে পারতেন।’

Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...