Sunday, May 17, 2026

শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি: যুদ্ধ আবহে BIMSTEC মঞ্চে বার্তা মোদির

Date:

Share post:

ভয়াবহ যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরীয় দেশগুলির মধ্যে যাতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে তার জন্য সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ইউরোপের পরিস্থিতি প্রসঙ্গে মোদি বলেন, ‘ইউরোপ আন্তর্জাতিক ভারসাম্য নাড়িয়ে দিয়েছে’। এই অবস্থায় আঞ্চলিক সহযোগিতা কতখানি গুরুত্বপূর্ণ বুধবার তা BIMSTEC বৈঠকে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ভারত ১০ লক্ষ ডলার দেবে BIMSTEC-এর কার্যাবলি পরিচালনায় উন্নতির জন্য।

ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ইউরোপে যা ঘটেছে তার প্রভাব আন্তর্জাতিক মঞ্চে ব্যাপকভাবে পড়েছে। প্রশ্ন উঠেছে বিশ্ব শান্তি নিয়ে। এই অবস্থায় বঙ্গোপসাগরীয় দেশগুলিতে এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সতর্ক থাকা উচিৎ সকলের। আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে আমাদের সহযোগিতা বজায় থাকে তার জন্য নজর রাখা উচিৎ। সকল দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান থাকাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন:Kashmir: ফের শিরোনামে কাশ্মীর! বিট্টার শাস্তির দাবিতে কোর্টের দ্বারস্থ সতীশ টিক্কুর পরিবার

উল্লেখ্য, বঙ্গপোসাগরীয় অঞ্চলের ৭ টি দেশ মিলে তৈরি হয়েছে BIMSTEC, যেখানে ভারতের পাশাপাশি রয়েছে বাংলাদেশ, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল এবং থাইল্যান্ড। এই দেশগুলি প্রযুক্তিগত এবং বানিজ্যিক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে থাকে। ইতিমধ্যেই এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেনার দায়ে জর্জরিত শ্রীলঙ্কাকে নানাবিধ সাহায্য দিয়েছে ভারত। বুধবার BIMSTEC-এর এই বৈঠকে উপস্থিত হয়ে ৩ টি সনদও সই করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...