Friday, May 15, 2026

IFA: আইএসএলে খেলা বাঙালি ফুটবলারদের সংবর্ধনা দিল আইএফএ

Date:

Share post:

আইএসএলে (ISL)খেলা সমস্ত বাঙালি ফুটবলারদের সংবর্ধনা দিল আইএফএ( IFA)। বৃহস্পতিবার কলকাতার এক হোটেলে বাংলার ২৫ জন আইএসএল খেলা বাঙালি ফুটবলার এবং ৬ জন ম্যাচ আধিকারিককে সম্মানিত করল আইএফএ।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল আইএফএ। এই অনুষ্ঠানে আইএসএল খেলা বাঙালি ফুটবলারকে সম্মানিত করল আইএফএ। উপস্থিত ছিলেন অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিক, প্রীতম কোটাল, হীরা মন্ডল, কিয়ান নাসিরি, প্রবীর দাস, শুভাশিস রায়চৌধুরি, দেবজিৎ মজুমদার, প্রণয় হালদার, শৌভিক চক্রবর্তী, সুব্রত পালদের মত তারকা ফুটবলাররা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু, মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ দেবাশিস কুমার।

তবে শুধু ফুটবলার নয়, রেফারিদের সম্মাননা জানিয়েছে আইএফএ। সদ্য এএফসি চ্যাম্পিয়নস লিগে রেফারিং করানো বাঙালি প্রাঞ্জল বন্দ‍্যোপাধ‍্যায়কে সম্বর্ধনা জানিয়েছে আইএফএ। এছাড়া সম্বর্ধনা জানানো হয়েছে এএফসি স্বীকৃত ম্যাচ কমিশনার অরুনাভ ভট্টাচার্যকে।

আরও পড়ুন:IPL: ‘এবার রাজস্থানই আইপিএল খেতাব জিতবে’, বললেন দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চ‍্যাহাল

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...