Thursday, May 14, 2026

Weather Forecast:চড়ছে তাপমাত্রার পারদ!প্যাঁচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী

Date:

Share post:

চৈত্রের গরমেই নাকানিচোবানি খাচ্ছে রাজ্যবাসী। অস্বস্তিকর গরমে ঘেমেনেয়ে একসার নিত্যযাত্রীরাও। প্রশ্ন একটাই। কবে স্বস্তির বৃষ্টি? কিন্তু আবহাওয়া দফতর বলছে এখনই বৃষ্টি নয়। বরং বাড়বে তাপমাত্রার দাবদাহ। আগামী কয়েক দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় এমনই থাকবে আবহাওয়া। আকাশে কালো মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মাটিতে অস্বস্তি বাড়বে মানুষের। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।তবে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। নীচের তিনটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিনবঙ্গের জেলাগুলি শুষ্ক থাকবে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস , বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে খুব সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। যা তাপমাত্রা ছিল তাই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী দু’দিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

শুক্রবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়তেই বাড়তে গরমের দাপট। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ। হাওয়ার গতিবেগ ১৮ কিলোমিটায়/ঘণ্টা।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...