Monday, April 27, 2026

ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর, ভারত-নেপাল রেলপথের সূচনা

Date:

Share post:

তিন দিনের ভারত(India) সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর(Sher Bahadur)। শনিবার সফরের প্রথমদিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই দ্বিপাক্ষিক বৈঠকে একাধিক ইস্যুতে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের। এছাড়াও নেপালের(Nepal) প্রধানমন্ত্রীর ভারত সফরে আজ ভারত-নেপাল রেলপথের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির হায়দরাবাদ হাউস থেকে ভার্চুয়ালি হবে এই উদ্বোধন।

জানা গিয়েছে, দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপনে এটাই প্রথম রেলপথ। বিহারের জয়নগর থেকে নেপালের কুরথা পর্যন্ত মোট ৩৫ কিলোমিটার পথ পাড়ি দেবে এই ট্রেন। গত বছরই দুই দেশের মধ্যে রেলপথ তৈরির কাজ সম্পন্ন হয়। এই ৩৫ কিলোমিটার পথ আসলে ৬৮.৭ কিলোমিটার লম্বা জয়নগর- বিজলপুরা-বারদিবাস রেলপথের একটি অংশ। বাকি অংশের কাজ দুটিভাগে শেষ করা হবে। এই ট্রেন মোট ১১০০ জন যাত্রী নিয়ে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে বলে জানা গেছে। এছাড়াও পাঁচ কামরার এই ট্রেনের একটি কামরা হবে বাতানুকূল। জানা গেছে যে জয়নগর থেকে জনকপুর পর্যন্ত ভাড়া হবে ৩৭.৫০ টাকা এবং বাতানুকূল কামরার ভাড়া হবে ১৮৭.৫০ টাকা।

আরও পড়ুন:আর্থিক সঙ্কট চরমে, ভারতের অর্থসাহায্যে ৪০ হাজার টন ডিজেল পৌঁছল শ্রীলঙ্কায়

উল্লেখ্য, পঞ্চমবারের জন্য নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে এসেছেন শের বাহাদুর দেউবা। তাঁর এই সফরে দুই দেশের উন্নতিতে একাধিক বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে চালু হচ্ছে প্রথম রেল পরিষেবা।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...