Wednesday, June 24, 2026

বিয়ের ২০ বছর পরেও থামেনি অত্যাচার! পুলিশের দ্বারস্থ দগ্ধ বধূ, ধৃত স্বামী

Date:

Share post:

বিয়ের কুড়ি বছরও থামেনি অত্যাচার। সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা ও ঘা নিয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন বধূ। স্ত্রীকে অত্যাচারের অভিযোগে সম্প্রতি কলকাতার (Kolkata) অভিজাত এলাকা থেকে গ্রেফতার হলেন এক ব্যবসায়ী। পুলিশ (Police) জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কলকাতার শেক্সপিয়ের সরণি থেকে সুমিত আগরওয়াল (Sumit Agarwal) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, ২০০০ সালে বিয়ের পর থেকেই পণের দাবিতে ওই মহিলার উপর অত্যাচার চলত। সহ্য করতেন তিনি। দিনে দিনে বাড়তে থাকে নির্যাতন। পেরিয়ে যায় কুড়ি বছর। শরীরে অত্যাচারের ছাপ, কখনও সিগারেটের ছ্যাকা, কখনও দগদগে ঘা, মারধর। শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের দ্বারাও শ্লীলতাহানির শিকার হন বধূ। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পুলিশের দ্বারস্থ হন। বয়সের কারণে ওই মহিলার শ্বশুর আগাম জামিন পেলেও, তাঁর স্বামীকে রক্ষাকবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। তাঁকের গ্রেফতার করা হয়।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...