Wednesday, June 24, 2026

App-Cab : এক ধাক্কায় ১২ শতাংশ বাড়ল অ্যাপ ক্যাব এর ভাড়া

Date:

Share post:

পেট্রোল-ডিজেলের দাম দিনকে দিন বেড়েই চলেছে। শনিবারও নতুন করে দাম বেড়েছে পেট্রোপণ্যের । এই নিয়ে ১২ দিনে ১০ বার জ্বালানির দাম বাড়ল। আর শনিবারই এক ধাক্কায় ১২% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জানাল অ্যাপ ক্যাব নিয়ন্ত্রণকারী সংস্থা। অ্যাপ ক্যাপ উবরের কেন্দ্রীয় পরিচালন বিভাগের প্রধান নীতীশ ভূষণ জানিয়েছেন, পেট্রোল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির ফলে চালকদের সমস্যা হচ্ছে। কলকাতায় পেট্রোপণ্যের যা দাম তার সঙ্গে সামঞ্জস্য রেখে ১২ শতাংশ পর্যন্ত ট্রিপ পিছু ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এই ভাড়া বৃদ্ধিই চূড়ান্ত নয় । আগামী কয়েক সপ্তাহ তেলের মূল্যবৃদ্ধির দিকে নজর রাখা হবে । যদি তেলের দাম আরও বাড়ে তাহলে ভাড়াও আরো বৃদ্ধির সম্ভাবনা থাকছে। তবে তিনি এখনই এ নিয়ে কিছু বলতে চাননি। জানিয়েছেন সঠিক সময়ে পরবর্তী পদক্ষেপের কথা জানিয়ে দেওয়া হবে ।

 

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...