Tuesday, May 12, 2026

Mumbai: মুম্বই হাইকোর্টের যুগান্তকারী নির্দেশ, প্রাক্তন স্বামীকে খোরপোশ দিতে মহিলাকে নির্দেশ

Date:

Share post:

বিবাহ বিচ্ছেদের মামলায় যুগান্তকারী নির্দেশ মুম্বই হাইকোর্টের (Bombay High Court)। মামলায়ে এক মহিলাকে তাঁর প্রাক্তন স্বামীকে খোরপোশ দেওয়ার নির্দেশ দিল। সূত্রের খবর, ২০১৫-এর ওই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। তাঁদের দাম্পত্য জীবন ছিল ২৩ বছরের। ঔরঙ্গাবাদের (Orangabad) একটি স্কুলে শিক্ষকতা করতেন ওই মহিলা। মামলার পর আদালত তাঁর স্কুলকে নির্দেশ দেয়, শিক্ষিকার (School teacher)বেতন থেকে ৫ হাজার টাকা কেটে নিয়ে জমা করবার।

যদিও স্বামীর অভিযোগ, ২০১৭ সালে নিম্ন আদালত তাঁর প্রাক্তন স্ত্রীকে নির্দেশ দিলেও, এখনও পর্যন্ত খোরপোশ বাবদ একটা টাকাও পাননি তিনি। এর আগে নিম্ন আদালত ওই মহিলাকে নির্দেশ দিয়েছিল মাসিক ৩ হাজার টাকা খোরপোশ দিতে। এই প্রসঙ্গে হাইকোর্ট জানায়, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, স্বামী এবং স্ত্রী যে কেউই যুক্তিসঙ্গত কারণে একে ওপরের কাছে খোরপোশ দাবি করতে পারে।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...