Sunday, May 17, 2026

Rampurhat Case: বগটুইয়ে বোমাতঙ্ক! দুই প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড সিবিআইয়ের

Date:

Share post:

২১ মার্চের পর এখনও থমথমে রামপুরহাটের বগটুই গ্রাম। চলছে জিজ্ঞাসাবাদ। জট খুলতে চেষ্টা চালাচ্ছে সিবিআই-এর আধিকারিকরা। রবিবার বগটুই কাণ্ডের অন্যতম দুই প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখ ও শেখলাল শেখের বয়ান রেকর্ড করেছে সিবিআই। এরইমধ্যে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনে এক অভিযুক্তের বাড়ির কাছেই বোমাতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছে আজ দুটি জার বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াড।

আরও পড়ুন: Corona update: দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে,অস্বস্তি মৃত্যু নিয়ে

ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখের বাড়ির সামনে বোমা রাখা রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপরই শনিবার গোটা এলাকা ঘেরাও করে পুলিশ। রবিবার ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। পৌঁছয় দমকল বাহিনীও। পলাশের বাড়ির কাছে মাটির তলায় পোঁতা জার ভর্তি করা ওই বোমা উদ্ধার করা হয়েছে।যদিও ভাদু শেখ খুন হওয়ার পর এখনও এলাকাছাড়া পলাশ। তার সন্ধান চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ।


ভাদু শেখ খুনের কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল যুবক৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৮ জনের। প্রথমে ঘটনার তদন্তভার সিট শুরু করলেও হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার তদন্তে এখন সিবিআই।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...