Thursday, May 14, 2026

তৃণমূলের ৬টি ইউনিয়ন মিলে একটিই INTTUC স্বীকৃত শ্রমিক সংগঠন ‘তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন’

Date:

Share post:

চা বলয়ে তৃণমূলের ৬টি শ্রমিক সংগঠন মিলে হল তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন। ধারাবাহিক আলোচনা পরে এই একত্রিকরণ সম্পন্ন হয়েছে। চা বলয়ে এখন INTTUC-ই স্বীকৃত এবং অনুমোদিত একটিই ইউনিয়ন তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন। তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটিতে সব ইউনিয়নের শীর্ষ নেতৃত্বকে মর্যাদা দেওয়া হয়েছে। INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) বিজ্ঞপ্তি দিয়ে একথা জানান।

১৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি এবং ২৯ সদস্য বিশিষ্ট কোর কমিটি (Core Committee) গঠন করা হয়েছে। নয়া কমিটি শীঘ্রই কাজের রূপরেখা নির্ধারিত করবে বলে সূত্রের খবর। TCBSU-এর বাগানভিত্তিক ইউনিট গঠন দেড় মাসের মধ্যে সম্পন্ন হবে। প্রবীণ চা (Tea) শ্রমিক ইউনিয়ন নেতা নকুল সোনার ইউনিয়নের চেয়ারম্যান এবং বীরেন্দ্র বড় ওরাওঁ নতুন সভাপতি হয়েছেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং পাহাড়, দার্জিলিং সমতল এবং উত্তর দিনাজপুর থেকে প্রতিনিধিরা রয়েছেন নতুন কমিটিতে।

আরও পড়ুন:Student Credit Card: ৭ মাসে ৬০০ কোটির ঋণ মঞ্জুর, লক্ষ্য ১০০০ কোটির মাইলফলক

চা-বাগান খাতে বিজেপি সরকারের হাজার কোটি টাকা বরাদ্দের মিথ্যে প্রতিশ্রুতির বিরুদ্ধে আন্দোলন নামবে সংগঠন। বাজটে এই বরাদ্দের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু এখনও কোনও টাকাই চা-বাগানের উন্নয়নে মেলেনি। চা বাগানের শ্রমিকদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কাজগুলিও তুলে ধরা হবে৷

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...