Tuesday, June 23, 2026

Jalpaiguri:মহিলাকে কটুক্তির জেরে দুই পাড়ার মধ্যে ধুন্ধুমার, আহত ৫

Date:

Share post:

দোলের (Holi) উৎসবে এক মহিলাকে কটুক্তি করা হয়েছিল। সেই ঘটনার রেষ ছড়িয়ে পড়ল আবারও। এবার দুই পাড়ার মধ্যে সংঘর্ষের ছবি ধরা পড়ল সিসিটিভি (CCTV)ক্যামেরায়।কমপক্ষে ৫ জন আহত হয়েছে বলে জানা যায়।এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেই পুলিশ (Police) সূত্রে খবর।

ঘটনার সূত্রপাত দোলের দিন। এক মহিলাকে কটুক্তি করা হয় বলে অভিযোগ। জলপাইগুড়ির (Jalpaiguri) জেলার পরেশ মিত্র কলোনিতে(Paresh Mitra Colony) দোলের দিন এক মহিলাকে কটুক্তি করে পাশের সুভাষ নগর(Subhash Nagar) এলাকার কিছু যুবক বলেই অভিযোগ। সেই সময় ঘটনাকে কেন্দ্র করে বচসা, হাতাহাতি এমনকি মারামারি পর্যন্ত হয়। কিন্তু সেই ঘটনার রেষ যে এত দূর গড়াবে তা কল্পনাও করতে পারেননি এলাকার মানুষ। এরপর চাপানোতর চলতে থাকে। আজ মঙ্গলবার সকালে হঠাৎ গণ্ডগোল মারধোর, বেলা বাড়তেই বিষয়টি হাতাহাতির দিকে গড়ায়। এখনও পর্যন্ত এর জেরে ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতির জেরে এলাকা বেশ থমথমে।

গণ্ডগোলের খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পরবর্তীতে যাতে আর কোনও অশান্তি না হয় তাঁর জন্য এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নি।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...