Thursday, May 14, 2026

ইডি-র সমনকে চ্যালেঞ্জ করে অভিষেকের মামলা গৃহীত শীর্ষ আদালতে, আগামী সপ্তাহেই শুনানি

Date:

Share post:

দিল্লিতে তলব নিয়ে ইডি-র (ED) এক্তিয়ারকে চ্যালেঞ্জকে করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দায়ের করা মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দিল্লি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দু সপ্তাহ আগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই মামলা গৃহীত হয়েছে। মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে। আগামী সপ্তাহেই মামলাটির শুনানি। সূত্রের খবর, মঙ্গলবার ইমেল মারফৎ মামলা সংক্রান্ত সব নথি ইডি দফতরে পাঠিয়েছেন অভিষেক।

কলকাতা-দিল্লি বারবার যাতায়াতের অসুবিধার কথা জানিয়ে ইডি-কে কলকাতায় জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছিলেন অভিষেক। ছোট সন্তানকে রেখে দিল্লি যাওয়ার সমস্যার কথা উল্লেখ করে একই আবেদন করেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়েরও। ইডি আধিকারিকরা কলকাতায় জিজ্ঞাসাবাদ করলে তিনি সবরকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন। দিল্লি (Delhi) হাইকোর্ট (High Court) সে আবেদন নামঞ্জুর করলে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন তাঁরা। মঙ্গলবার সেই মামলা গ্রহণের পরে দ্রুত শুনানির নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...