Saturday, June 13, 2026

Srilanka:অর্থ সংকটের জের,বিভিন্ন দেশে দূতাবাস বন্ধ করল শ্রীলঙ্কা

Date:

Share post:

অর্থ সংকটের জেরে কাবু শ্রীলঙ্কা (Srilanka)। জ্বালানি, বিদ্যুতের ঘাটতি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবার রূপ নিয়েছে সরকারবিরোধী আন্দোলনে৷ জনতার ক্ষোভে জ্বলছে রাজধানী কলম্বো (Colombo)৷ এর মাঝেই বড় সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস (embassy)বন্ধ করল শ্রীলঙ্কা ।

শ্রীলঙ্কার পরিস্থিতি সংকটজনক। বাজারে চড়া দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, দিনে প্রায় ১৩ ঘণ্টার লোডশেডিং- শ্রীলঙ্কার মানুষ এখন নিত্যদিন এমনই চরম পরিস্থিতির মুখোমুখি ৷ ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ ৷ গত মাস থেকেই শুরু হয়েছে বিক্ষোভ ৷ ভারতসহ বিভিন্ন দেশ নানা ভাবে সাহায্য করছে শ্রীলঙ্কাকে , তবুও কোনভাবেই ঘাটতি পূরণ হচ্ছে না। এই অবস্থায় নরওয়ে(Norway), ইরাক(Iraq ) ও অস্ট্রেলিয়ায়(Australia) তিনটি দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিল শ্রীলঙ্কা। পরিস্থিতি স্বাভাবিক হলে এই নিয়ে ফের চিন্তা ভাবনা করা যাবে বলে দেশের সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এর আগেই অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই অন্তত ৪১ জন সাংসদ জোট থেকে বেরিয়ে যাওয়ার পরে, মঙ্গলবার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের( President Gotabaya Rajapaksa)ক্ষমতাসীন জোট সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছে।

এপ্রিলের শেষেই বঙ্গ সফরে আসতে চলেছেন শাহ-নাড্ডা

প্রসঙ্গত স্বাধীনতার পর থেকে এত বড় সমস্যায় এর আগে কখনও পড়ে নি শ্রীলঙ্কা। এই অবস্থায় দেশের মানুষ খাদ্য, জ্বালানী এবং ওষুধের ক্রমবর্ধমান ঘাটতির জন্য রাষ্ট্রপতিকেই দায়ি করছেন। গোতাবায়া রাজাপাকসে( President Gotabaya Rajapaksa) ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে( Mahinda Rajapaksa)ছাড়া শ্রীলঙ্কার মন্ত্রিসভার প্রত্যেক সদস্যই পদত্যাগ করেছেন বলেই জানা গেছে ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...