Wednesday, June 3, 2026

কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু ও শ্রীকান্ত

Date:

Share post:

কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (Korea Open Badminton Championships 2022) দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু (PV Sindhu) ও কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। বুধবার দু’জনেই নিজের নিজের প্রথম রাউন্ডের ম্যাচ সরাসরি গেমে জিতেছেন। সদ্য সুইস ওপেন খেতাবজয়ী সিন্ধু কোর্টে নেমেছিলেন আমেরিকার লরেন লামের বিরুদ্ধে। দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার মার্কিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সহজেই ২১-১৫, ২১-১৪ ব্যবধানে ম্যাচ জিতে নেন। টুর্নামেন্টের তৃতীয় বাছাই পরের রাউন্ডে সিন্ধুকে খেলতে হবে জাপানের আয়া ওহোরির বিরুদ্ধে।

আরও পড়ুন: বিশেষ প্রস্তুতিতেই সাফল্য কার্তিকের!

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে শ্রীকান্ত মুখোমুখি হয়েছিলেন মালয়েশিয়ার ড্যারেন লিউয়ের। বিশ্বের ৩৫ নম্বর লিউকে ২২-২০, ২১-১১ ব্যবধানে হারিয়ে দেন শ্রীকান্ত। প্রথম গেমে শ্রীকান্তকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন মালয়েশীয় শাটলার। তবে দ্বিতীয় গেমে ভারতীয় প্রতিদ্বন্দ্বীর সামনে দাঁড়াতেই পারেননি লিউ। পরের রাউন্ডে শ্রীকান্তের (Kidambi Srikanth) প্রতিপক্ষ ইজরাইলের ব্যাডমিন্টন খেলোয়াড় মিশা জিলবারম্যান।

এদিকে, বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নামছেন দুই ভারতীয় শাটলার লক্ষ্য সেন ও মালবিকা বানসুদ।



Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...