Saturday, March 14, 2026

আইপিএলের রোজগারে বাবা-মায়ের জন্য বাড়ি কিনতে চান ১৯ বছরের তিলক

Date:

Share post:

আইপিএলের (IPL) রোজগার থেকে বাবা-মায়ের জন্য বাড়ি কিনতে চান মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার নাম্বুরি ঠাকুর তিলক বর্মা (Namboori Thakur Tilak Varma)। আইপিএলে এখনও পর্যন্ত তিলক বর্মা খেলেছেন দু’টি ম্যাচ।

তিলক দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ১৫ বলে ২২ রান করেন। পরিসংখ্যানের নিরিখে তা হয়ত খুব বেশি না হলেও ইতিমধ্যেই তিনি ক্রিকেট-জহুরিদের চোখে পড়ে গিয়েছেন। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ৩৩ বলে ৬১ রান হাঁকিয়েছিলেন ১৯ বছরের তিলক (Tilak Varma)। তাতে ছিল ৫টি ছয় এবং ৩টি চার।

আরও পড়ুন: ডুরান্ড কাপে ISL-এর সব দলকে খেলতেই হবে ! কী জানাচ্ছে FSDL

তিলক বর্মার বাবা নাম্বুরি নাগারাজু (Namboori Nagaraju)। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান। খুবই সামান্য রোজগার। সেই টাকায় সংসার চলে। এক সময় ছেলে তিলকের ক্রিকেট প্রশিক্ষণের টাকা জোগাড় করাই কষ্টকর হয়ে উঠেছিল নাম্বুরির। সে সময় তিলকের উদ্ধারকর্তা হয়ে দাঁড়িয়েছিলেন কোচ সালাম বায়েশ। তিলকের সমস্ত খরচ-সহ প্রশিক্ষণও দেন তিনি।

আইপিএলের নিলামে (IPL Auction) তিলক বর্মার মূল্য ছিল ২০ লক্ষ টাকা। কিন্তু তাঁকে ১কোটি ৭ লক্ষ টাকায় কিনে নিয়েছিলেন মুম্বই কর্তারা। যা বেস প্রাইস থেকে সাড়ে ৮ গুণ বেশি। এ যেন বিশ্বাস করতে পারছিলেন না তিলক। কেঁদে ফেলেছিলেন তিনি।



spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...