Thursday, May 21, 2026

নারী সুরক্ষায় প্রতি জেলায় বিশেষ মহিলা বাহিনী, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্যে নারী সুরক্ষাকে আরও মজবুত করতে  কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে রাজ্যের প্রতিটি জেলায় তৈরি করা হবে বিশেষ মহিলা ব্যাটেলিয়ন( Women’s Battalion)। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আত্মরক্ষার ( Self defense training) প্রশিক্ষণ রয়েছে এরকম মেয়েদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে।প্রাথমিক ভাবে প্রায় সাড়ে চার হাজার মেয়েকে নিয়ে এই ব্যাটেলিয়ন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। জানা গিয়েছে সারা রাজ্যে এরকম দেড়শটি ব্যাটেলিয়ান তৈরি করা হবে। প্রতি ব্যাটেলিয়ানে থাকবে ৩০ জন করে প্রশিক্ষিত মহিলা কর্মী।  প্রতিটি কমিশনারেট (Commissionerate)এবং পুলিশ সদরে ১০ টি করে মহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইভটিজিং( Eve Teasing) শ্লীলতাহানির মত অপরাধ রুখতে ২০১৮ সালে কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী উইনার্স গঠন করা হয়। ওই বাহিনীর সাফল্য লক্ষ্য করে বিধাননগর, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটেও একই ধাঁচের মহিলা পরিচালিত বাহিনী গঠন করা হয়। গত বছর ডিসেম্বরে মালদায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রতিটি কমিশনারেট এলাকায় এ ধরনের বাহিনী গঠনের কথা ঘোষণা করেন। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের ওই সিদ্ধান্তেই সিলমোহর দেওয়া হলো।এছাড়া বৈঠকে মুখ্যমন্ত্রী চলতি রমজান মাস, রামনবমী ও আসন্ন নববর্ষে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং কোনও প্ররোচনায় পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। খোলাবাজারে ফল এবং সবজির দাম অত্যধিক বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে অসন্তোষও প্রকাশ করেন।

আরও পড়ুন- Corona Update:বাড়ছে করোনা পরীক্ষা, উদ্বেগ বাড়িয়ে দেশে নতুন ভ্যারিয়্যান্ট

Related articles

সরকারি ক্রয়-পরিষেবা গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে CVC বাধ্যতামূলক

সরকারি ক্রয় বা পরিষেবা গ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যের সমস্ত দফতরে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (CVC)-এর নির্দেশিকা...

ফের শুরু হতে চলেছে ‘সহজ কথা’

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee) সঞ্চালনায় এই শোয়ের ছিল বিপুল জনপ্রিয়তা! কিন্তু ভাগ্যের পরিহাসে 'সহজ কথা' এতটাও...

মেয়র পারিষদের বৈঠকের পর এবার বাতিল পুরসভার মূল মাসিক অধিবেশনও!

নতুন সরকার ক্ষমতায় আসার পর উত্তপ্ত কলকাতার রাজনৈতিক মহল। এর মধ্যে বরো চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের পদত্যাগ-সহ কলকাতা পুরসভাতেও...

NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার অধ্যাপিকা মনীষা মান্ধার

NEET-এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশজুড়ে শোরগোলের মাঝেই এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুণের 'মডার্ন কলেজ অফ পুনা'-র উদ্ভিদবিজ্ঞান...