Friday, May 1, 2026

Corona Update:বাড়ছে করোনা পরীক্ষা, উদ্বেগ বাড়িয়ে দেশে নতুন ভ্যারিয়্যান্ট

Date:

Share post:

বিদেশে করোনা (Corona) নিয়ে চিন্তা বারছে কিন্তু দেশ ক্রমশ সুস্থতার পথে। করোনা ভাইরাসের দাপট কমছে বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন।

করোনা নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না এখনই। তবে দেশে বাড়ছে করোনা পরীক্ষার সংখ্যা। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে আজ ১১ হাজার ৮৭১। কিন্তু মৃত্যু নিয়ে অস্বস্তি থেকেই যাচ্ছে। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৭১ জন। গতকাল যা ছিল ৫৮।এই নিয়ে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৪৮৭ ।যদিও স্বস্তিজনক দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৯৭ হাজার ৫৬৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ১৯৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

যদিও এই সবের মাঝেই ফের আতঙ্কের খবর, অতি সংক্রামক নতুন প্রজাতি কোভিড এক্স-ই  চলে এসেছে ভারতে। আজ বুধবার মুম্বইয়ে এক ব্যাক্তির শরীরে কোভিড-১৯-এর এই নয়া ভ্যারিয়্যান্টের খোঁজ পাওয়া গেছে। তাই সতর্ক থাকা দরকার বলছেন বিশেষজ্ঞরা।

Related articles

মৃত্যুতেও সন্তান আঁকড়ে মা! মধ্যপ্রদেশের নৌকাডুবির উদ্ধারকাজে চোখ ভিজল উদ্ধারকারীদের

এমন দৃশ্য যে মনের ভিতর থেকে কেঁপে গেল। মহিলার মৃতদেহ টানতেই সেটা আসতে চাইছে না। তারপর দেখলাম তাঁর...

পনেরো দিনের মধ্যে দিতে হবে ১০ হাজার! হজযাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কেন্দ্রের

হজে অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীকে (Hajj pilgrims) অতিরিক্ত ১০ হাজার টাকা জমা করা নির্দেশ কেন্দ্রের (Govt of India)। সংখ্যালঘু...

গণনার আগে বৈঠক অভিষেকের: শনিবার ভার্চুয়াল নির্দেশ প্রার্থী-এজেন্ট-কর্মীদের

নির্বাচনের প্রথম ধাপ থেকে বিজেপির পক্ষে কাজ করে সুবিধা পাইয়ে দিতে অভিযুক্ত নির্বাচন কমিশন। তৃণমূলের প্রার্থী থেকে কর্মীরা...

ভোট পরবর্তী প্রক্রিয়ায় ‘বেআইনি হস্তক্ষেপ’ বিজেপি প্রার্থী রূপার! অভিযোগ দায়ের লাভলির

বৃহস্পতিবার রাত থেকেই পোস্টাল ব্যালটে কারচুপি ও স্ট্রংরুমের নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।...