Friday, May 22, 2026

অনুব্রত মণ্ডল ইস্যুতে CBI যোগাযোগ করলে তদন্তে সাহায্যের আশ্বাস SSKM কর্তৃপক্ষের

Date:

Share post:

গরু পাচার কাণ্ডে তদন্তের জন্য CBI-এর ডাকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য নিজাম প্যালেসে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়ে যান অনুব্রত মণ্ডল। গতকাল, বুধবার সকালে অনুব্রতর শারীরিক পরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শ তাঁকে উডবার্ন ওয়ার্ডের ১২১ নম্বর কেবিনে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন অনুব্রত। তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গঠিত হয়েছে মেডিকেল বোর্ডও।

আরও পড়ুন:তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য

বুধবারই নিজাম প্যালেসে CBI দফতরে গিয়ে চিঠি দিয়ে মক্কেল অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার কথা জানিয়ে আসেন দুই আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা ও সঞ্জীব কুমার দাঁ। তাঁদের দাবি, CBI হাজিরা দিতেই কলকাতায় এসেছিলেন অনুব্রত। ভোররাত থেকেই শ্বাসকষ্ট অনুভূত হয়। একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। তাই হাসপাতালে যেতে বাধ্য হয়েছেন অনুব্রত মণ্ডল। এই মর্মে মেডিক্যাল রিপোর্ট নিয়ে CBI আধিকারিকদের দিয়েছেন অনুব্রতর আইনজীবীরা।

অনুব্রত মণ্ডলও জানিয়েছেন, CBI জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার সদিচ্ছা থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে হাজিরা দিতে পারলেন না। তবে তদন্তে সবরকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত। CBI চাইলে হাসপাতালে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

এ প্রসঙ্গে SSKM-এর সুপার পীযূষ রায় আজ, বৃহস্পতিবার জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সর্বক্ষণ তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়েছে। তাঁর সুগারও রয়েছে।

অন্যদিকে, CBI কিছুতে এসএসকেএম কর্তৃপক্ষের বক্তব্য, দেশের আইন ও সংবিধানের প্রতি তাঁদের আস্থা রয়েছে। CBI যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আইন মেনে তদন্তে যেভাবে সাহায্য করা প্রয়োজন, সেটা তারা করবে।

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...