Friday, April 24, 2026

বাবুলের সমর্থনে বালিগঞ্জে অভিষেকের রোড শো-এ জনপ্লাবন

Date:

Share post:

দলীয় প্রার্থীর হয়ে বালিগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো-এ জনপ্লাবন। ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriya) হয়ে রোড শো করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বালিগঞ্জ (Ballyganj) ফাঁড়ি থেকে পার্ক স্ট্রিট (Park Street) হয়ে মল্লিক বাজার পর্যন্ত মিছিল চলছে। মিছিলে অভিষেক, বাবুল ছাড়াও দেবাশিস কুমার, মালা রায়-সহ ওই এলাকার তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা রয়েছেন। রোড শো-তে যতদূর চোখ যাচ্ছে, ততদূর শুধু তৃণমূলের ফ্ল্যাগ, পোস্টার নিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের দেখা যাচ্ছে।

তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত বালিগঞ্জ বিধানসভা। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে এই আসনটি শূন্য। বাবুল সুপ্রিয়কে সামনে রেখেই এখানে লড়াই চলছে তৃণমূলের। বিপরীতে রাজনৈতিক ময়দানে আনকোরা দুই প্রার্থী- বিজেপি (BJP) প্রার্থী কেয়া ঘোষ আর সিপিআইএমের সায়রা হালিম। তবে, বাবুলের জয়ের বিষয়ে এক প্রকার নিশ্চিত তৃণমূল।

তবে, প্রচারে আলগা দিতে নারাজ তৃণমূল। সেই কারণেই নেমেছেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিনও আগের মতোই অভিষেকের রোড শোগুলিতে জনজোয়ার দেখা গিয়েছে। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, স্থানীয়রাও পা মিলিয়েছেন এই রোড শো-তে। রোদ উপেক্ষা করেও অনেকে দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দুধারে থেকে শুরু করে বাড়ির বারন্দা বা ছাদে।

 

 

Abhishek roadshow in Ballygunge

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...