Thursday, March 26, 2026

শরদ পাওয়ারের বাড়িতে হামলা, প্রতিবাদে গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

এনসিপি(NCP) প্রধান তথা ‘মারাঠা স্ট্রংম্যান’ নামে পরিচিত শরদ পাওয়ারের(Sharad Pawar) বাড়িতে শুক্রবার হামলা চালায় একদল দুষ্কৃতী। পাওয়ারের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর। শুধু তাই নয়, পাওয়ার কন্যা সাংসদ সুপ্রিয়া সুলেকে ঘিরে ধরে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন হামলাকারিরা। এই ঘটনার প্রতিবাদেই গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

শরদ পাওয়ারের বাড়িতে এহেন হামলার ঘটনার তীব্র নিন্দা করে শনিবার টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ভারতের একজন প্রবীণ জনপ্রতিনিধির বাড়িতে হামলা হয়েছে। আমি স্বাগত জানাচ্ছি মহারাষ্ট্রের প্রশাসনের বিবৃতিকে। যেখানে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।”

পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের প্রায় ১০০ কর্মী দক্ষিণ মুম্বইতে শরদ পাওয়ারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের একটি অংশ হামলা চালায় পাওয়ারের বাড়িতে। তাঁর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর। দুর্ব্যবহার করা হয় তাঁর কন্যা সুপ্রিয়া সুলের সঙ্গেও। বিষয়টি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই তৎপর হয়েছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাতিল জানান, “আমি ইতিমধ্যেই পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি। যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।”

Related articles

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...