Friday, March 27, 2026

অশান্তি থামতে গিয়ে মগরাহাটে নৃশংসভাবে খুন সিভিক ভলান্টিয়ার-সহ ২, প্রতিবাদে বিক্ষোভ-অশান্তি

Date:

Share post:

মগরাহাটে (Magrahat) সিভিক ভলান্টিয়ার-সহ দুজনকে গুলি করে ও গলা কেটে খুন করল দুষ্কৃতীরা। এর প্রতিবাদে শনিবার সকালে উত্তেজনা ছড়াল মগরাহাটের মাগুরপুকুর এলাকায়। বেশ কয়েকটি দোকান, গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মগরাহাট থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত পলাতক ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।

মাগুরপুকুর এলাকায় গরুর হাট বসে। অভিযোগ, শনিবার, সকাল সাড়ে এগারোটা নাগাদ গরু বিক্রির লেনদেন নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বাধে। ঘটনাস্থলে যান সিভিক ভলান্টিয়াসরা। সেই সময় সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী (Barun Chakraborty) এবং তার বন্ধু মলয় মাখাল (Maloy Makhal) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করে খুন করে দুষ্কৃতীরা।

আরও পড়ুন:ওমিক্রন দশা: বঙ্গ সিপিএমকে করোনা ভ্যারিয়েন্টের সঙ্গে তুলনা পার্টি কংগ্রেসে

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্তলে পৌঁছলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরেই ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে হাট ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। অভিযোগ, একটি দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুনকুমার দে-র নেতৃত্বে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে। নামানো হয় ব়্যাফ। প্রকাশ্যে নৃশংস খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।

Related articles

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...