Wednesday, March 18, 2026

এবার UGC-র টুইটার হ্যাক, হ্যাকারদের দৌরাত্ম্যে উদ্বিগ্ন সরকার

Date:

Share post:

গত কয়েকদিনে দেশের একের পর সরকারি টুইটার অ্যাকাউন্ট(Twitter Account) হ্যাক(Hack) করেছে হ্যাকাররা। সেই তালিকায় এবার যোগ হল ইউজিসি। রবিবার ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের(UGC) টুইটার অ্যাকাউণ্ট হ্যাক করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে পরপর দুদিনে তিনটি সরকারি টুইটার হ্যান্ডেল সাইবার অপরাধীদের(Cybar Crime) কু-নজরে পড়ল।

জানা গিয়েছে, রবিবার হঠাৎ ইউজিসি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অ্যাকাউন্টটি। পাশাপাশি সেখানে অর্থহীন বেশকিছু টুইটও করা হয়। শুধু তাই নয়, ইউজিসির টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবি সরিয়ে সেখানে একটি কার্টুন ছবি বসানো হয়। ঠিক যেমনটা করা হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার হ্যাকের সময়। যোগীর পরিবর্তে প্রোফাইল ছবি বসিয়ে দেওয়া হয়েছিল গরু, বাঁদরের মত প্রাণীর ছবি। যোগীর পাশাপাশি সম্প্রতি ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করে হ্যাকাররা। লাগাতার সাইবার অপরাধীদের এহেন দৌরাত্ম্যের ঘটনায় এবার নড়েচড়ে বসল দেশের সাইবার অপরাধ দমন শাখা।

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...