Friday, May 8, 2026

বেআইনি আর্থিক লেনদেন: হবু পাক প্রধানমন্ত্রী শাহবাজকে সমন আদালতের

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে পাকিস্তানের রাজনীতিতে ঘটছে একের পর এক পট পরিবর্তন। প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান খান ‘বোল্ড’ হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসাবে উঠে আসে শাহবাজ শরিফের(shahbaz sharif) নাম। এহেন পরিস্থিতির মাঝেই এবার শাহবাজের জন্য ঘনিয়ে এল বিপদ। একটি বেআইনি আর্থিক লেনদেন মামলায় অভিযুক্ত এই শাহবাজকে আগামী সোমবার তলব করল লাহোর হাইকোর্ট(lahore highcourt)। পাশাপাশি তলব করা হয়েছে তাঁর পুত্র হামজা শরিফকেও(Hamza Sharif)। সব মিলিয়ে পাক রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।

জানা গিয়েছে, পাকিস্তান জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাজ এবং তাঁর ছেলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছিল। তৎকালীন সময়ে শাহবাজ এবং তাঁর ছেলে হামজার মোট ২৩টি সম্পত্তি তখন বাজেয়াপ্ত করে NAB। শুধু তাই নয়, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় গ্রেপ্তারও হন শাহবাজ। কয়েকদিন জেলও খেটেছেন তিনি। কিন্তু গত বছর লাহোর হাইকোর্ট তাঁকে জামিন দেয়। যদিও এই মামলার শুনানি চলতে থাকে। এখন এই মামলাতেই আদালতের ডাক এই শাহবাজের কাছে। আগামিকাল ভাগ্য নির্ধারণ হবে তাঁর।

আরও পড়ুন:নাওয়াজের নওয়াজের বদলা! ইমরানকে জেলবন্দি করাই কী শাহবাজের লক্ষ্য? বদলা! ইমরানকে জেলবন্দি করাই কী শাহবাজের লক্ষ্য?

উল্লেখ্য, আস্থাভোটে ইমরানের হারের পর পাকিস্তানের বিরোধী দলগুলির তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রস্তাব করা হয় শাহবাজের নাম। দীর্ঘদিন ধরে পাক সংসদের সদস্য শাহবাজ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। কাল দুপুর দুটোয় পাক সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন তবে তার আগে লাহোর হাইকোর্টের ডাকে বিপাকে হবু প্রধানমন্ত্রী।

Related articles

বিধানসভার ভোলবদল: গেরুয়া আলোয় সাজছে ভবন, খোলা হয়েছে বিদায়ীদের নামের ফলক

১৫ বছর পরে রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন। আর তার জেরেই ভোলবদল বিধানসভা ভবনের (West Bengal Assembly)! গেরুয়া আলোয়...

দক্ষিণে জোটে জট: বিজয়ের সরকার গঠনে পাশে দাঁড়ালো কংগ্রেস, বাম!

তামিলনাড়ুর নতুন সরকার গঠনে এবার জটিলতা কাটল। টানা দুবার রাজ্যপাল আরভি আরলেকারের কাছে তামিলনাড়ুতে সরকার গঠনের আবেদন জানিয়েছেন...

শপথের আগেই পরের নির্বাচনের টার্গেট সেট! শুভেন্দুর বক্তব্যে ‘কথা কম কাজ বেশি’র বার্তা

প্রত্যাশা মতোই শুভেন্দু অধিকারীর নাম বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ...

৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ, লক্ষ্য এবার IIT

প্রত্যাশা ছিল প্রথম দশের মধ্যে থাকার, কিন্তু অভাবনীয় সাফল্যে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে চমকে দিল সিউড়ির...