Sunday, May 31, 2026

24 ঘণ্টার মধ্যেই গ্রেফতার মগরাহাট জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম

Date:

Share post:

পুলিশের জালে মগরাহাট (Mograhat) জোড়া খুনের মূল অভিযুক্ত জানে আলম মোল্লা (Jane Alam Molla)। ঘটনার 24 ঘণ্টার মধ্যেই টালিগঞ্জ থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Police)। রবিবার দুপুরে গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ (Tollyganj) থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

শনিবার, মাগুরপুকুর পোলে জানে আলম অ্যান্ড কোম্পানির একটি সংস্থার ঘর থেকে থেকে সিভিক ভলেন্টিয়ার বরুণ চক্রবর্তী এবং তাঁর বন্ধু মলয় মাকালের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। অভিযোগ, বরুণ এবং মলয়কে বকেয়া টাকা ফেরত দিয়ে ডেকেছিলেন জানে আলম। প্রথমে দুজনকে গুলি করে মারা হয় পরে মৃত্যু সুনিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে থেকে পলাতক ছিলেন জানে আলম। রবিবার দুপুরে গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ থেকে কলকাতা পুলিশের সহযোগিতায় ডায়মন্ড হারবার পুলিশের বিশেষ দল জানে আলমকে গ্রেফতার করে।

 

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...