Tuesday, June 9, 2026

যুদ্ধ বিধ্বস্ত কিভে ব্রিটিশ প্রধানমন্ত্রী, কড়া বার্তা পুতিনকে

Date:

Share post:

ইউক্রেনের (Ukraine) ওপর রাশিয়ার (Russia) হামলার প্রায় দেড় মাস পার। এখনও চলছে যুদ্ধ। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। দিকে দিকে জ্বলছে আগুন। এই পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিভে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। বৈঠক করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে (Volodymyr Zelenskyy)।

জানা গিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন (PM Boris Johnson) যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে আরও আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে। কিভের রাস্তাতেও হাঁটতে দেখা যায় দুই রাষ্ট্রপ্রধান জনসন এবং জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy)। মনে করা হচ্ছে, যুদ্ধ আবহে এভাবে রাস্তায় হেঁটে দুই রাষ্ট্রপ্রধান আদতে ভ্লাদিমির পুতিনকে বার্তা পাঠালেন।

আরও পড়ুন: পাকিস্তানে চূড়ান্ত নাটক মধ্যরাতে! আস্থা ভোটে হার ইমরানের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে জনসন বলেছেন, “বুচা এবং ইরপিনের মতো জায়গায় পুতিন যা করেছেন তা যুদ্ধাপরাধ যা তার খ্যাতি এবং তার সরকারের সুনামকে স্থায়ীভাবে দূষিত করেছে।” জনসন ইউক্রেনের প্রশংসা করেছেন। বলেছেন, “প্রতিকূলতা মোকাবিলা করার” এবং কিভে রাশিয়ার আক্রমণকে প্রত্যাখ্যান করার জন্য।

জনসন আরও বলেন, “ইউক্রেনের জনগণ “সিংহের মতো সাহস দেখিয়েছে। বিশ্ব নতুন নায়ক খুঁজে পেয়েছে এবং সেই নায়করা ইউক্রেনের মানুষ।” জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জনসন ইউক্রেনের জন্য ইউকে সাঁজোয়া যান এবং জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্রের জোগানের প্রতিশ্রুতি দিয়েছেন।



Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...