Wednesday, June 24, 2026

Dev: বামেদের মিছিলে সাংসদ দেব!

Date:

Share post:

এক ঝলকে ছবিটা দেখলে চমকে যাবেন আমজনতা। মনে হবে ফটোশপে এডিট করা নয় তো? কিন্তু না, বাস্তবেই সিপিআইএম (CPIM)এর মিছিলে দেখা গেল দেবকে(Dev)। ঝলক সামনে আসতেই বিতর্ক দানা বাঁধার আশঙ্কা ছিল বটে। কিন্তু সম্পাদকমশাই অত্যন্ত দক্ষতার সঙ্গেই ট্রেলারের দৃশ্য বেছে ছিলেন। কিন্তু এবার পুরো গান এল সামনে আর সেখানে প্রায় ১০ সেকেন্ড দেখা গেল তৃণমূল সাংসদকে(TMC MP) বিরোধী দলের মিছিলে। তবে কি সত্যিই দিদির দল ছাড়লেন সাংসদ? দিদি ঘনিষ্ঠ দেব(Dev) এর মুখে কিশমিশ (Kishmish)মাখানো মিষ্টি হাসি। সবটাই যে ছবির প্রমোশন!

৪ নম্বর মহিম হালদার স্ট্রীট, কলকাতা ৭০০০২৬- এই হল ঠিকানা, এখানেই আছে সেই মুদির দোকান গনেশ ভাণ্ডার। এই দোকানেই আজকাল বসছেন দেব, কিন্তু কেন? সবটাই “কিশমিশ” (Kishmish) এর কেরামতি। এপ্রিলের শেষেই বড় পর্দায় দেব (Dev) আর রুক্মিণীর(Rukmini) দুষ্টু মিষ্টি প্রেমের ছবি “কিশমিশ”। আর সেই ছবিতেই লাল পতাকায় বিশ্বাসী দেব, অন্তত এখনও পর্যন্ত অরিজিৎ সিং এর গাওয়া গান ‘অবশেষে’ সেই কথাই বলছে। গানের দৃশ্য অত্যন্ত যত্ন নিয়ে শ্যুট করেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। গানের দৃশ্যে পুরনো কলকাতাকে দেখতে পাবেন দর্শক। খড়খড়ি দেওয়া জানলা, ভেঙে পড়া পুরনো দেওয়াল, শহরের অলিগলি, আর এসবের মাঝে তরুণ তরুণীর ঠোঁটে ঠোঁট – যেন নস্টালজিয়া গানের প্রতিটি পরতে।এই ছবিতে নিজেকে নানা ভাবে ভেঙেছেন গড়েছেন সাংসদ অভিনেতা দেব। টলিউডের বহু তারকা এই ছবিতে ক্যামিও করেছেন। পুরনো কলকাতা আর নতুন কলকাতা, প্রেম ভালোবাসা, বিরহ বিচ্ছেদ সব নিয়ে ২৯ এপ্রিল বড়পর্দায় আসছে “কিশমিশ”(Kishmish)।

ছবির প্রোমোশনে কোনও খামতি রাখতে চান না প্রযোজক অভিনেতা দেব। ১০ এপ্রিল রবিবাসরীয় সকালে কলকাতার মেট্রো (Kolkata Metro)সফরে টিম কিশমিশ। ছবি মুক্তির আগে মেট্রোয় প্রচার সারলেন দেব ও রুক্মিনী(Dev & Rukmini)। তাঁদের সঙ্গে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক পর্যন্ত ছিলেন খরাজ মুখোপাধ্যায়,কমলেশ্বর মুখোপাধ্যায়, ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও অন্যান্যরা। অনুরাগীদের দাবি মিটিয়ে দেদার ছবি তুললেন দেব আর রুক্মিণী। ঠিক কত বছর পর মেট্রো চড়লেন সাংসদ? অভিনেতা জানাচ্ছেন প্রায় বছর ৭-৮ হবে। রুক্মিণীকে পাশে নিয়েই দেব জানান কলকাতার মেট্রো সকলের গর্ব তাই মেট্রো চড়া খুব পছন্দ করেন দুজনেই, তবে কাজের তাগিদেই আর সেভাবে মেট্রোতে ওঠা হয় না। কিন্তু প্রোমোশনের ভাবনা আর অভিনবত্ব কলকাতা মেট্রো ছাড়া সম্ভব ছিল না বলছেন যুগলেই। রংবাহারি পোশাকে টিনটিন(Dev) আর রোহিণী (Rukmini) আপাতত ব্যস্ত “কিশমিশ” এর মানে খুঁজতে, মনের মতো উত্তর পাবেন কি, সেকথা বলবে আগামি সময়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...