Sunday, May 10, 2026

Ronaldo: ১৪ বছরের সমর্থকের ফোন ভেঙে ক্ষমা চাইলেন সিআরসেভেন

Date:

Share post:

১৪ বছরের ছেলের ফোন ভেঙে ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) । নিজের সোশ্যাল মিডিয়া ক্ষমা চান সিআরসেভেন। অভিযোগ করা হয়েছে পুলিশেও।

ঘটনার সূত্রপাত শনিবার। খেলা ছিল ম‍‍্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ইভার্টনের। সেই ম‍্যাচে ইভার্টনের কাছে হারের মুখ দেখে ম‍্যানইউ। সেই ম‍্যাচেই খেলা দেখতে এসেছিলেন জ‍্যাক।  ম‍্যাচের পর রোনাল্ডোকে দেখতে পেয়ে ছবি তুলতে মোবাইল বাড়িয়েছিলে জ‍্যাক, কিন্তু হেরে গিয়ে মাথা গরম ছিল রোনাল্ডোর। রাগে ফোনটা টেনে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন তিনি।

এই নিয়ে ক্ষমা চেয়ে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লেখেন, “রাগের মাথায় কাজটা করে ফেলেছি। তার জন্য ক্ষমা চাইছি। যদি সম্ভব হয়, আমি সেই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাইব।”

এদিকে রোনাল্ডো ক্ষমা চাইলেও পর্তুগিজ তারকার এহেন আচরণে খুশি নন ১৪ বছরের সেই সমর্থকের মা সারাহ ক‍্যেলি।

আরও পড়ুন:Harshal Patel: আইপিএলের মাঝে দুঃসংবাদ, প্রয়াত বোন, বাড়ি ফিরলেন হর্ষল

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...